বু
বুখারী শরীফ - হাদীস নং ৪৫৯
এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এমন সময় আসলেন যখন তিনি খুতবা দিচ্ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেনঃ রাতের সালাত (নামায/নামাজ) কিভাবে আদায় করতে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ দু’রাকা’আত দু’রাকা’আত করে আদায় করবে। আর যখন ভোর হওয়ার আশংকা করবে, তখন আরো এক রাকা’আত আদায় করে নিবে। সে সালাত তোমার আগের সালাতকে বিতর করে দিবে। ওয়ালীদ ইবনু কাসীর (রহঃ) বলেনঃ উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ (রহঃ) আমার কাছে বলেছেন যে, ইবনু উমর (রাঃ) তাঁদের বলেছেনঃ এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সম্বোধন করে বললেন, তখন তিনি মসজিদে ছিলেন।