Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪৬

প্রায় ২ মিনিট · ১৬২ শব্দ

ইবরাহিম তায়মী (রহঃ) বলেনঃ আমার আমলের সাথে যখন আমার কথা তুলনা করি, তখন আশঙ্কা হয়, আমি না মিথ্যাবাদী হই। ইবনু আবূ মুলায়কা (রহঃ) বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন ত্রিশজন সাহাবীকে পেয়েছি, যারা সবাই নিজেদের সম্পর্কে নিফাকের ভয় করতেন। তাঁরা কেউ এ কথা বলতেন না যে, তিনি জিবরীল (আঃ) ও মীকাঈল (আঃ) এর তুল্য ঈমানের অধিকারী। হাসান বসরী (রহঃ) থেকে বর্ণিত, নিফাকের ভয় মু’মিনই করে থাকে। আর কেবল মুনাফিকই তা থেকে নিশ্চিত থাকে। তউবা না করে পরস্পর লড়াই করা ও পাপাচারে লিপ্ত হওয়া থেকে সতর্ক থাকা। কারন আল্লাহ্‌ তা’আলা বলেনঃ (وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ) এবং তাঁরা (মুত্তাকিরা) যা করে ফেলে, জেনে শুনে তাঁর (গুনাহর) পুনরাবৃতি করে না (৩ঃ ১৩৫) ৪৬। মুহাম্মদ ইবনু ’আর ’আরা (রহঃ) ... যুবায়দ (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আবূ ওয়াইল (রহঃ)-কে মুরজিআ[১] সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, ’আবদুল্লাহ ইবনু মাস’উদ) আমার কাছে বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ মুসলিমকে গালি দেওয়া ফাসিকী এবং তার সাথে লড়াই করা কুফরী।

ছবি বানান