Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪৫

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

আহমদ ইবনু ’আবদুল্লাহ ইবনু ’আলী আল-মানজূফী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ যে ব্যাক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কোন মুসলিমের জানাযায় অনুগমন করে এবং তার সালাত (নামায/নামাজ)-ই জানাযা আদায় ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সাথে থাকে, সে দুই কীরাত সওয়াব নিয়ে ফিরবে। প্রতিটি কীরাত হল উহুদ পর্বতের মতো। আর যে ব্যাক্তি শুধু জানাযা আদায় করে, তারপর দাফন সম্পন্ন হওয়ার আগেই চলে আসে, সে এক কীরাত সওয়াব নিয়ে ফিরবে। ’উসমান আল-মুয়াযযিন (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।

ছবি বানান