Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪৮০

প্রায় ১ মিনিট · ৭২ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহ-এ প্রবেশ করেছিলেন। আর তাঁর সঙ্গে ছিলেন উসামা ইবনু যায়েদ (রাঃ), উসমান ইবনু তালহা (রাঃ) এবং বিলাল (রাঃ)। তিনি অনেকক্ষণ ভিতরে ছিলেন। তারপর বের হলেন। আর আমিই প্রথম ব্যাক্তি যে তাঁর পরে প্রবেশ করেছে। আমি বিলাল (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় সালাত (নামায/নামাজ) আদায় করেছেন? তিনি জবাব দিলেনঃ সামনের দুই স্তম্ভের মাঝে।

ছবি বানান