বু
বুখারী শরীফ - হাদীস নং ৪৮১
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উসামা ইবনু যায়েদ, বিলাল এবং উসমান ইবনু তালহা হাজাবী (রাঃ) কা’বায় প্রবেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রবেশের সাথে সাথে উসমান (রাঃ) কাবার দরজা বন্ধ করে দিলেন। তাঁরা কিছুক্ষণ ভিতরে ছিলেন। বিলাল (রাঃ) বের হলে আমি তাকে জিজ্ঞাসা করলামঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি জওয়াব দিলেনঃ একটা স্তম্ভ বামদিকে, আর স্তম্ভ ডানদিকে আর তিনটা স্তম্ভ পেছনে রাখলেন। আর তখন বায়তুল্লাহ ছিল ছয় স্তম্ভ বিশিষ্ট। তারপর তিনি সালাত (নামায/নামাজ) আদায় করলেন। [ইমাম বুখারী (রহঃ) বলেন] ইসমাঈল (রহঃ) আমার কাছে বর্ণনা করেন যে, ইমাম মালিক (রহঃ) বলেছেন যে, তাঁর (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর) ডান পাশে দুটো স্তম্ভ ছিল।