Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪৮৩

প্রায় ১ মিনিট · ৭২ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উটনীকে সামনে রেখে সালাত (নামায/নামাজ) আদায় করতেন। (রাবী রাফি (রহঃ) বলেন) আমি (আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) কে) জিজ্ঞাসা করলামঃ যখন সওয়ারী নড়াচড়া করতো তখন (তিনি কি করতেন)? তিনি বলেনঃ তিনি তখন হাওদা নিয়ে সোজা করে নিজের সামনে রাখতেন, আর তার শেষাংশের দিকে সালাত আদায় করতেন। (নাফি (রহঃ) বলেন) ইবনু উমর (রাঃ)-ও এরূপ করতেন।

ছবি বানান