Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪৮২

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

আবদুল্লাহ (রাঃ) যখন কা’বা গৃহে প্রবেশ করতেন তখন সামনের দিকে চলতে থাকতেন এবং দরজা পেছনে রাখতেন। এভাবে এগিয়ে গিয়ে যেখানে তাঁর ও দেয়ালের মাঝে প্রায় তিন হাত পরিমাণ ব্যবধান থাকতো, সেখানে তিনি সালাত (নামায/নামাজ) আদায় করতেন। তিনি সে স্থানেই সালাত আদায় করতে চাইতেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিলেন বলে বিলাল (রাঃ) তাঁকে খবর দিয়েছিলেন। তিনি বলেনঃ কা’বা ঘরের যে-কোন প্রান্তে ইচ্ছা, সালাত আদায় করায় আমাদের কারো কোন দোষ নেই।

ছবি বানান