বু
বুখারী শরীফ - হাদীস নং ৫,৫৬৭
তিনি বলেন, আমি আমার পিতার সঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলাম। আমার গায়ে তখন হলুদ রং এর জামা ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সানাহ সানাহ। আবদুল্লাহ (রহঃ) বলেন, হাবশী ভাষায় এর অর্থ সুন্দর, সুন্দর। উম্মে খালিদ বলেন আমি তখন মোহরে নবুওয়াত নিয়ে খেলতে লাগলাম। আমার পিতা আমাকে ধমক দিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ওকে (নিজ অবস্থায়) ছেড়ে দাও। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বস্ত্র পুরোনো কর ও জীর্ন কর, আবার পুরোনো কর, জীর্ন কর আবার পুরোনো কর জীর্ন কর। তিনবার বললেন। আবদুল্লাহ (রহঃ) বলেনঃ তিনি দীর্ঘ আয়ু প্রাপ্ত হিসেবে (লোকের মধ্যে) আলোচিত হয়েছিলেন।