Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৫,৫৬৮

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

তিনি বলেন আমি ইবনু উমর (রাঃ) এর কাছে উপস্থিত ছিলাম। তখন তাঁর কাছে একটি লোক মশার রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করলো। তিনি বললেনঃ কোন দেশের লোক তুমি? সে বললোঃ আমি ইরাকের অধিবাসী। ইবনু উমর (রাঃ) বললেনঃ তোমরা এর দিকে লক্ষ্য কর, সে আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করছে অথচ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তান (হুসাইন) কে হত্যা করেছে। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ ওরা দু’জন (হাসান ও হুসাইন) পৃথিবীতে আমার নিকট দু’টি সুগন্ধি ফুল।

ছবি বানান