Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৫৭৬

প্রায় ১ মিনিট · ১২৮ শব্দ

وَقَوْلُهُ عَزَّ وَجَلَّ: (وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلاَةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لاَ يَعْقِلُونَ) وَقَوْلُهُ: (إِذَا نُودِيَ لِلصَّلاَةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ) আল্লাহ্‌ তায়ালার বাণীঃ যখন তোমরা সালাতের দিকে আহবান করো, তখন তারা (মুশরিকরা) এ নিয়ে ঠাট্রা-বিদ্রুপ ও কৌতুক করে। তা এ জন্য যে, তারা এমন এক সম্প্রদায় যারা উপলব্ধি করে না' (সুরা মায়েদাঃ ৫৮) আল্লাহ্‌ তায়ালা আরও ইরশাদ করেছেনঃ আর যখন জুমার দিনে সালাতের জন্য আহবান করা হয় .... (সুরা জুমু’আঃ ৯) ৫৭৬। ইমরান ইবনু মাইসারা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (সালাতে সমবেত হওয়ার জন্য) সাহাবা-ই কিরাম (রাঃ) আগুন জ্বালানো অথবা নাকূস বাজানোর কথা আলোচনা করেন। আবার এগুলোকে (যথাক্রমে) ইয়াহূদী ও নাসারাদের প্রথা বলে উল্লেখ করা হয়। তারপর বেলাল (রাঃ) কে আযানের বাক্য দু’বার করে ও ইকামতের বাক্য বেজোড় করে বলার নির্দেশ দেওয়া হয়।

ছবি বানান