Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৫৭৭

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

তিনি বলেন, ইবনু উমর (রাঃ) বলতেন যে, মুসলিমগন যখন মদিনায় আগমন করেন, তখন তাঁরা সালাতের সময় অনুমান করে সমবেত হতেন। এর জন্য কোন ঘোষণা দেওয়া হতো না। একদিন তাঁরা এ বিষয়ে আলোচনা করলেন। কয়েকজন সাহাবী বললেন, নাসারাদের ন্যায় নাকূস বাজানোর ব্যবস্থা করা হোক। আর কয়েকজন বললেন, ইয়াহূদীদের শিঙ্গার ন্যায় শিঙ্গা ফোকানোর ব্যবস্থা করা হোক। উমর (রাঃ) বললেন, সালাতের ঘোষণা দেওয়ার জন্য তোমরা কি একজন লোক পাঠাতে পার না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে বেলাল, উঠ এবং সালাত (নামায/নামাজ)-এর জন্য ঘোষণা দাও।

ছবি বানান