Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,৮৪১

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি বলেন, আমি মদিনায় আগমন করলে আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ) আমার সাথে সাক্ষাৎ করেন। তিনি আমাকে বললেনঃ চলুন ঘরে যাই। আমি আপনাকে এমন একটি পাত্রে পান করাবো, যেটিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন। আপনি ঐ সালাতের জায়গাটিতে সালাত (নামায/নামাজ) আদায় করতে পারবেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত আদায় করেছিলেন। এরপর আমি তার সঙ্গে গেলাম। তিনি আমাকে ছাতুর শরবত পান করালেন এবং খেজুর খাওয়ালেন। তারপর আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত আদায়ের স্থানটিতে সালাত আদায় করে নিলাম।

ছবি বানান