Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৬,৮৪২

প্রায় ১ মিনিট · ৬৮ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ আকীক নামক স্থানে অবস্থানকালে এক রাতে আমার পরওয়ারদিগারের নিকট থেকে একজন আগন্তুক (ফেরেশতা) আমার কাছে এলেন। তিন বললেন, এই বরকতময় প্রান্তরে সালাত (নামায/নামাজ) আদায় করুন এবং বলুন উমরা ও হাজ্জের নিয়ত করছি। এদিকে হারুন ইবনু ইসমাঈল (রহঃ) বলেন, আলী (রাঃ) আমার কাছে হজ্জের সাথে ’উমরার নিয়ত করুন’ শব্দ বর্ণনা করেছেন।

ছবি বানান