বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,৮৪৩
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীকাত নির্ধারণ করেছেন নজদবাসীদের জন্য কারনকে, সিরিয়াবাসীদের জন্য জুহফাকে এবং মদিনাবাসীদের জন্য যুল হুলায়ফাকে ইবনু উমর (রাঃ) বলেনঃ আমি এগুলো (স্বয়ং) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। আমার কাছে আরো সংবাদ পৌছেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইয়ামানবাসীদের মীকাত হচ্ছে ইয়ালামলাম এবং ইরাকের কথা উল্লেখ করা হলে ইবনু উমর (রাঃ) বলেন, তখন তো ইরাক ছিল না।