বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,৯০২
তিনি বলেন, এই আয়াতটি যখন নাযিল হলঃ 'হে নবী আপনি বলে দিন তোমাদের ঊর্ধ্বদেশ থেকে তোমাদের ওপর শাস্তি প্রেরন করতে তিনিই সক্ষম' (৬ঃ ৬৫)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আল্লাহ! আমি আপনার সত্তার সাহায্যে পানাহ চাচ্ছি। আল্লাহ তখন বললেনঃ 'কিংবা তোমাদের পদতল থেকে'; তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি আপনার সত্তার সাহায্যে পানা চাচ্ছি। আল্লাহ বললেনঃ তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটি তুলনামূলক সহজ।