বু
বুখারী শরীফ - হাদীস নং ৬,৯০৩
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দাজ্জাল সম্পর্কে আলোচনা করা হয়। তিনি বললেনঃ আল্লাহ তা’আলা তোমাদের কাছে গোপন থাকবেন না। অবশ্যই আল্লাহ অন্ধ নন। এর সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে স্বীয় চোখের দিকে ইশারা করলেন। মাসীহ দাজ্জালের ডান চোখ তো কানা। তার চোখটি যেন আংগুরের ন্যায় ভাসা ভাসা।