Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৮২০

প্রায় ১ মিনিট · ৭০ শব্দ

তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত (নামায/নামাজ) আদায় করতে অনেক বিলম্ব করলেন। অবশেষে উমর (রাঃ) তাঁকে আহবান করে বললেন, নারী ও শিশুরা ঘুমিয়ে পড়েছে। আয়িশা (রাঃ) বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে বললেনঃ তোমরা ব্যতীত পৃথিবীর আর কেউ এ সালাত আদায় করে না। (রাবী বলেন) মদিনাবাসী ব্যতীত আর কেউ সে সময় সালাত আদায় করতেন না।

ছবি বানান