Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৮২১

প্রায় ১ মিনিট · ১০৭ শব্দ

এক ব্যাক্তি তাঁকে জিজ্ঞাসা করল, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কখনো ঈদের মাঠে গমন করেছেন? তিনি বললেন, হ্যাঁ, গিয়েছি। তবে তাঁর কাছে আমার যে মর্যাদা ছিল তা না থাকলে আমি অল্প বয়স্ক হওয়ার কারণে সেখানে যেতে পারতাম না। তিনি কাসীর ইবনু সালাতের বাড়ীর কাছে যে নিশানা ছিল সেখানে আসলেন (সালাতান্তে) পরে খুতবা দিলেন। এরপর মহিলাদের নিকট গিয়ে তিনি তাদের ওয়ায ও নসীহত করেন। এবং তাদের সাদাকা করতে নির্দেশ দেন। ফলে মহিলারা তাঁদের হাতের আংটি খুলে বিলাল (রাঃ) এর কাপড়ের মধ্যে ফেলতে লাগলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিলাল (রাঃ) বাড়ী চলে এলেন।

ছবি বানান