Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৮৫৪

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

তিনি বলেন, উমর (রাঃ) এর স্ত্রী (আতিকাহ বিনত যায়িদ) ফজর ও ইশার সালাতের জামা’আতে মসজিদে হাযির হতেন। তাঁকে বলা হল, আপনি কেন (সালাতের জন্য) বের হন? অথচ আপনি জানেন যে, উমর (রাঃ) তা অপছন্দ করেন এবং মর্যাদা হানিকর মনে করেন। তিনি জবাব দিলেন, তা হলে এমন কি বাধা রয়েছে যে, উমর (রাঃ) স্বয়ং আমাকে নিষেধ করছেন না? বলা হল, তাঁকে বাধা দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীঃ আল্লাহর দাসীদের আল্লাহর মসজিদে যেতে নিষেধ করো না।

ছবি বানান