বু
বুখারী শরীফ - হাদীস নং ৮৫৫
তিনি তাঁর মুয়ায্যিনকে এক বর্ষণ মুখর দিনে বললেন, যখন তুমি (আযানে) ’আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ বলবে, তখন ’হাইয়া আলাস সালাহ’ বলবে না, বলবে, ’সাল্লু ফী বুয়ুতিকুম’- তোমরা নিজ নিজ বাসগৃহে সালাত (নামায/নামাজ) আদায় কর। তা লোকেরা অপছন্দ করল। তখন তিনি বললেনঃ আমার চাইতে উত্তম ব্যাক্তই (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তা করেছেন। জুমু’আহ নিঃসন্দেহে জরুরী। আমি অপছন্দ করি যে, তোমাদেরকে মাটি ও কাদার মধ্য দিয়ে যাতায়াত করার অসুবিধায় ফেলি।