বু
বুখারী শরীফ - হাদীস নং ৯৯৮
رَوَاهُ أَبُو بَكْرَةَ وَالْمُغِيرَةُ وَأَبُو مُوسَى وَابْنُ عَبَّاسٍ وَابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ আবু বাকরা, মুগীরা, আবু মূসা, ইবন আব্বাস ও ইবন উমর (রাঃ) এ বিষয়ে বর্ণনা করেছেন। ৯৯৮। মুসাদ্দাদ (রহঃ) ... আবূ মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কারো মৃত্যুর ও জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। এগুলো আল্লাহর নিদর্শন সমুহের মধ্যে দু’টি নিদর্শন। কাজেই যখন তোমরা তা দেখবে তখন সালাত (নামায/নামাজ) আদায় করবে।