Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৯৯৯

প্রায় ২ মিনিট · ১৬১ শব্দ

তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় সূর্যগ্রহণ হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়ালেন এবং লোকদের নিয়ে সালাত (নামায/নামাজ) আদায় করলেন। তিনি কিরাআত দীর্ঘ করেন। এরপর তিনি দীর্ঘ রুকু করেন। তারপর তিনি মাথা তুলে এবং দীর্ঘ কিরাআত পড়েন। তবে তা প্রথম কিরাআতের চাইতে কম ছিল। আবার তিনি রুকু করেন এবং রুকু দীর্ঘ করেন। তবে এ রুকু প্রথম রুকু’র চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর তিনি মাথা তুলেন এবং দীর্ঘ কিরাআত পড়েন। তবে তা প্রথম কিরাআতের চাইতে কম ছিল। আবার তিনি রুকু করেন এবং রুকু দীর্ঘ করেন। তবে এ রুকু প্রথম রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর তিনি মাথা তুলেন এবং দুটি সিজদা করেন। এরপর তিনি দাঁড়ালেন এবং দ্বিতীয় রাকাআতেও অনুরূপ করেন। তারপর তিনি দাঁড়িয়ে বললেনঃ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যু কিংবা জন্মের কারণে হয় না। আল্লাহ্‌র নিদর্শন সমুহের মধ্যে এ হল দুটি নিদর্শন; যা আল্লাহ্‌ তাঁর বান্দাদের দেখিয়ে থাকেন। কাজই যখন তোমরা তা দেখবে তখন ভীত সন্ত্রস্ত অবস্থায় সালাতের দিকে গমন করবে।

ছবি বানান