Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৫৫৭

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইনতিকাল করেন তখন মদিনা্য় এক ব্যক্তি লাহ্দ কবর খনন করতো এবং অপর ব্যক্তি শাক্ক কবর খনন করতো। সাহাবীগণ বলেন, আমরা আমাদের প্রভুর নিকটে ইস্তিখারা করবো এবং তাদের উভয়ের কাছে সংবাদ পাঠাবো। তাদের মধ্যে যে আগে আসবে (তাকে রাখবো) এবং অন্যজনকে বাদ দিবো। অতএব তাদের দু’জনকেই ডেকে পাঠানো হলো এবং লাহ্দ কবর খননকারী আগে পৌঁছে গেলো। অতএব সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জন্য লাহ্দ কবর খনন করেন।

ছবি বানান