Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৫৫৮

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইনতিকাল করেন, তখন সাহাবীগণ তাঁকে লাহ্দ অথবা শাক্ক কবরে দাফন করার ব্যাপারে মতভেদ করেন, এমনকি তারা এ নিয়ে বাদানুবাদে রিপ্ত হন এবং তাদের কন্ঠস্বর উচু হয়ে যায়। ’উমার (রাঃ) বলেন, তোমরা জীবিত ও মৃত কোন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উচ্চ কন্ঠে বিতন্ডা করো না অথবা অনুরূপ কিছু বলেছেন। তোমরা শাক্ক ও লাহ্দ খননকারী সকলের নিকট খবর পাঠাও। অতএব লাহ্দ কবর খননকারী (আগে) আসলো এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য লাহ্দ কবর খনন করলো, অতঃপর তাঁকে দাফন করা হলো।

ছবি বানান