মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৫৫৯
তিনি বলেন, আমি এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে পাহারা দিতে আসলাম। এক ব্যক্তি উচ্চ কন্ঠে কুরআন পড়ছিলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলে আমি বললাম, হে আল্লাহর রাসূল! এ ব্যক্তি তো রিয়াকার। রাবী বলেন, লোকটি মাদ্বীনায় মারা গেলে লোকজন তার দাফন-কাফনে শংকাগ্রস্ত হয়ে পড়লো। তারা তার লাশ বহন করে নিয়ে গেলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা তার প্রতি সদয় হও, আল্লাহ তার প্রতি সদয় হয়েছেন। কারণ সে আল্লাহ্ ও তাঁর রাসূলকে ভালোবাসতো। রাবী বলেন, তার কবর খনন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তার কভর আরো প্রশস্ত করো। আল্লাহ্ তাঁর প্রতি সদয় হয়েছেন। তাঁর কোন সাহাবী বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি নিশ্চয় তার ব্যাপারে চিন্তান্বিত। তিনি বলেনঃ হ্যাঁ, নিশ্চয় সে আল্লাহ্ ও তাঁর রাসূলকে ভালোবাসতো।