মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৮৯৮
তিনি বলেন, আবূ বকর (রাঃ) আমার নিকট আসেন। তখন আমার নিকট দু’টি আনসার বালিকা উপস্থিত ছিল। তারা বুয়াস যুদ্ধে আনসারদের মুখে উচ্চারিত কবিতাগুলো গানের সুরে আবৃত্তি করছিল। ’আয়িশাহ্ (রাঃ) বলেন, তারা পেশাদার গায়িকা ছিল না। আবু বাকর (রাঃ) বললেন, শয়তানের বাঁশী (বাদ্যযন্ত্র) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঘরে? এ ঘটনাটি ছিল ঈদুল ফিতরের দিনের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আবূ বকর! প্রত্যেক জাতিরই ঈদ (আনন্দ উৎসব) রয়েছে। আর এটাই হচ্ছে আমাদের ঈদ।