মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৮৯৯
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্বীনাহর গলিপথ দিয়ে যাচ্ছিলেন। কয়েকটি বালিকা দফ বাজিয়ে গান গেয়ে বলছিল, ’’আমরা বনু নাজ্জারের বালিকার দল। কত খোশ নসীব! মুহাম্মাদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহৎ প্রতিবেশী’’। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ্ অবগত আছেন, আমি তো তোমাদের ভালোবাসি।