Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৯০০

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

তিনি বলেন, ’আয়িশাহ্ (রাঃ) তার এক আত্মীয়ের এক আনসার মেয়ের সাথে বিবাহ দেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেনঃ তোমরা কি মেয়েটিকে (স্বামীর বাড়ি) পাঠিয়ে দিয়েছ? তারা বলেন, হ্যাঁ। তিনি বলেনঃ তোমরা কি তার সাথে এমন কাউকে পাঠিয়েছ, যে গান গাইতে পারে? ’আয়িশাহ্ (রাঃ) বলেন, না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আনসার সম্প্রদায় গানের ভক্ত। অতএব তোমরা যদি তার সাথে কাউকে পাঠাতে, যে গিয়ে এরূপ বলতোঃ ’’আমরা এসেছি তোমাদের কাছে, আমরা এসেছি তোমাদের কাছে, আল্লাহ্ আমাদের দীর্ঘজীবী করুন এবং দীর্ঘজীবী করুন তোমাদের।

ছবি বানান