মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৫১১
আল-ফাযল ইবনু মুবাশশির (রহঃ) বলেন, আমি জাবির ইবনু আবদুল্লাহ-কে একই উযূ (ওজু/অজু/অযু)তে কয়েক ওয়াক্তের সালাত আদায় করতে দেখেছি। আমি বললাম, একি ব্যাপার? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এরূপ করতে দেখেছি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ করেছেন, আমিও তদ্রূপ করলাম।