Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৫১২

প্রায় ২ মিনিট · ১৬৪ শব্দ

তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু উমার ইবনুল খাত্তাব এর নিকট মসজিদে তার বৈঠক শুনেছিঃ যখন সালাতের সময় উপস্থিত হল তিনি উঠে গিয়ে উযূ (ওজু/অজু/অযু) করেন এবং সালাত আদায় করেন, অতঃপর তার মাজলিসে ফিরে আসেন। অতঃপর আসরের সালাতের সময় হলে তিনি উঠে গিয়ে উযূ করেন এবং সালাত আদায় করেন, অতঃপর তার মজলিসে ফিরে আসেন। পুনরায় মাগরিবের সালাতের সময় হলে তিনি উঠে গিয়ে উযূ করেন এবং সালাত আদায় করেন, অতঃপর তার মাজলিসে ফিরে আসেন। আমি বললাম, আল্লাহ আপনাকে সংশোধন করুন। প্রতি ওয়াক্ত সালাতের জন্য (নতুনভাবে) উযূ করা ফরজ না সুন্নাত? তিনি বলেন, তুমি কি ধারণা করেছ যে, এটা আমার নিজের থেকে করেছি? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, না। যদি আমি ফজরের সালাতের জন্য উযূ করতাম, তাহলে অবশ্যই তা দিয়ে সকল ওয়াক্তের সালাত আদায় করতাম, যাবত না আমার উযূ ভঙ্গ হয়। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ যে ব্যাক্তি উযূ থাকা অবস্থায় প্রতি ওয়াক্ত সালাতের জন্য উযূ করবে, তার জন্য রয়েছে দশটি নেকী। আমি নেকীর প্রতই আগ্রহী।

ছবি বানান