Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,০৭০

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

তারা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত যখন নিকটবর্তী হল, তখন তিনি চাঁদর দিয়ে তাঁর চেহারা ঢাকতে লাগলেন। তাঁর শ্বাস রুদ্ধ হলে চেহারা থেকে তা সরিয়ে ফেলছিলেন। এমতাবস্থায় তিনি বললেন, ইয়াহুদী-নাসারার উপর আল্লাহর অভিশাপ। তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে। তিনি (এই কথা বলে) তাদের মত করা থেকে সতর্ক করে দিচ্ছিলেন।

ছবি বানান