মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,০৭১
তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পাঁচদিন আগে তাকে বলতে শুনেছি, তোমাদের কেউ আমার খলীল (অন্তরঙ্গ বন্ধু) হওয়া থেকে আমি আল্লাহর কাছে নিষ্কৃতি চাইছি। কেননা, আল্লাহ তায়ালা আমাকে তার খলীলরূপে গ্রহণ করেছেন-যেমনিভাবে খলীলরুপে গ্রহণ করেছিলেন ইবরাহীমকে। আমি যদি আমার উম্মাতের মধ্যে কাউকে খলীলরুপে গ্রহণ করতাম তবে আবূ বকরকেই খলীল রুপে গ্রহণ করতাম। সাবধান! তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবী ও নেককারদের কবরগুলোকে মসজিদ বানিয়েছিল। সাবধান! তোমরাও কবরকে মসজিদ বানিও না। আমি তোমাদের তা থেকে নিষেধ করছি।