Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,০৭২

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

তিনি বলেন, যখন উসমান (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদটি (মসজিদ-ই নববী ভেঙ্গে নতূন ভাবে) তৈরি করলেন এবং লোকেরা তাঁর বিরুদ্ধে সমালোচনা করতে লাগল। তখন তাঁকে বলতে শুনেছি যে, তোমরা অনেক বেশী কথা বলাবলি করছ। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যাক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ প্রতিষ্ঠা করবে, বর্ণনাকারী বুকায়র বলেন, আমার ধারণা তিনি বলেছেন, তদ্বারা তার একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করাই উদ্দেশ্যে হবে, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরী করবেন।

ছবি বানান