মু
মুসলিম শরীফ - হাদীস নং ১১১
হাসান ইবনু আলী আল হুলওয়ানী, কুতায়বা ইবনু সাঈদ ও মুহাম্মদ ইবনু রাফি (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে সকলেই যুহরীর বর্ণিত হাদীসের অনুরুপ বর্ণনা করেছেন। তবে আ’লা ও সাফওয়ান ইবনু সুলায়মের বর্নিত হাদিসে ’লোকে তার দিকে চোখ তুলে তাকিয়ে থাকে’ কথাটি নেই আর হাম্মামের বর্ণনায় রয়েছে- يَرْفَعُ إِلَيْهِ الْمُؤْمِنُونَ أَعْيُنَهُمْ فِيهَا وَهُوَ حِينَ يَنْتَهِبُهَا مُؤْمِنٌ (লুটেরা যখন লুটে লিপ্ত আর মুমিনরা তার প্রতি চোখ তুলে তাকিয়ে আছে, এমতাবস্থায় সে মুমিন থাকে না, কথাটির উল্লেখ রয়েছে। হাম্মাম তাঁর হাদীসে আরো বলেছেন, খেয়ানতকারী যখন খেয়ানত করে, তখন মুমিন থাকে না। সুতরাং তোমরা সাবধান, তোমরা সাবধান।