Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১১২

প্রায় ১ মিনিট · ৫৬ শব্দ

মুহাম্মাদ ইবনু মূসান্না (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ব্যভিচারী যখন ব্যভিচারে লিপ্ত হয়, তখন সে মুমিন থাকে না। চোর যখন চৌর্যবৃত্তিতে লিপ্ত হয়, তখন সে মুমিন থাকে না। মদ্যপ ব্যাক্তি যখন মদ পানে লিপ্ত হয়, তখন সে মুমিন থাকে না। তবে এরপরও তওবার দরজা খোলা থাকে।

ছবি বানান