Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,২২৬

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেন, একদা দরিদ্র মুহাজিরগন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসুলাল্লাহ ধনবান লোকেরা উচ্চ মর্যাদা ও অনুগ্রহ নিয়ে গেল। হাদীসের অবশিষ্ট অংশ লায়স থেকে কুতায়বার বর্ণনার মত। কিন্তু আবূ হুরায়রা (রাঃ)-এর হাদীসে আবূ সালিহের কথাটি 'তারপরদরিদ্র মুহাজিরগন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে আসলেন' থেকে শেষ পর্যন্ত সংযোজন করেছেন। এই হাদীসে একথাটিও বেশী বলেছেন যে, সুহায়ল বলতেন, প্রত্যেকটি বাক্য এগারবার করে বলবে তাতে সর্বমোট তেত্রিশবার হবে।

ছবি বানান