Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১২৩

প্রায় ১ মিনিট · ৫৮ শব্দ

আমর আন নাকিদ (রহঃ) ... সা’দ বিন আবূ ওয়াক্কাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, আমার উভয় কর্ণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছে যে, ইসলাম গ্রহণের পর যে ব্যাক্তি জেনেশুনে নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে স্বীকৃতি দেয়, তার উপর জান্নাত হারাম। রাবী আবূ বকর (রাঃ) বললেন, আমিও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ হাদীস শুনেছি।

ছবি বানান