মু
মুসলিম শরীফ - হাদীস নং ১২৪
আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... সা’দ ও আবূ বাক্রা (রাঃ) উভয় থেকে বর্ণনা করেন যে, তারা প্রত্যেকে বলেন, মুহাম্মাদ(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে আমার দুই কান শুনেছে এবং আমার অন্তর স্মরণ রেখেছে যে, তিনি বলেছেনঃ যে ব্যাক্তি আপন পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করে, অথচ সে জানে যে সে তার পিতা নয়, তার উপর জান্নাত হারাম।