মুসলিম শরীফ - হাদীস নং ১,২৩২
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে তাকবীর তাহরীমা বলে কিরা’আত পাঠ পুর্বে কিছুক্ষণ নীরব থাকতেন। আমি বললাম ইয়া রাসুলাল্লাহ! আমার মাতা-পিতা আপনার জন্য কুরবান, আপনি তাকবীর তাহরিমা ও কিরা’আতের মাঝখানে নীরব থেকে কী বলেন তা আমাকে বলুন। তিনি বললেন, আমি পড়িঃ اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَاىَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَاىَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ হে আল্লাহ! আমার ও আমার পাপসমূহের মধ্যে ব্যবধান করে দাও, যেরুপ ব্যবধান করে দিয়েছ পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ! তুমি আমাকে আমার পাপসমূহ থেকে পরিস্কর করে দাও, যেরুপ পরিস্কার করা হয়ে থাকে সাদা ময়লা থেকে। হে আল্লাহ তুমি আমার পাপসমূহকে ধূয়ে বরফ, পানি ও শিলা (বৃষ্টির মত সচ্ছ পানি) দ্বারা।