মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,২৩৩
আবূ বকর ইবনু আবূ শায়বা, ইবনু নুমায়র ও আবূ কামিল (রহঃ) ... উমারা ইবনু কা’কা (রহঃ) থেকে উক্ত সনদে জারীরের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম মুসলিম (রহঃ) বলেন, আমার নিকট ইয়াহইয়া ইবনু হাসান ও ইউনূস আল মুআদ্দিব (রহঃ) প্রমুখ থেকেও বর্ণনা করা হয়েছে তারা সকলেই আব্দুল ওয়াহিদ ইবনু যিয়াদ ও উমারা ইবনু কা’কার মাধ্যমে আবূ যুরআর সুত্রে আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় রাকআতে দাড়াতেন, তখন 'আল-হামদুলিল্লাহি রাব্বিল আলামীন' দ্বারা কিরআত শুরু করতেন এবং নীরব থাকতেন না।