Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,২৩৪

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

তিনি বলেন, এক ব্যাক্তি এসে সালাতের কাতারে শামিল হল। সে হাপাচ্ছিল। এরপর সে বললالْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ ’আল্লাহর জন্য সকল প্রশংসা, তিনি পবিত্র ও বরকতময়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত শেষ করার পর বললেন, শব্দগুলোর কথক তোমাদের মধ্যে কে? সকলে নীরব থাকল। তিনি আবার জিজ্ঞাসা করলেন, কে এই বাক্যগুলো বলেছ? বস্তুত সে কোনও মন্দ কথা বলেনি। তখন এক ব্যাক্তি বলল, আমি যখন এলাম তখন আমি হাঁপাচ্ছিলাম। তখন আমি তা বলেছিলাম। তিনি বললেন, আমি বারোজন ফেরেশতাকে দেখলাম, তারা তাড়াহুড়া করছে কে ঐগুলো উপরে নিয়ে যাবে।

ছবি বানান