Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১২৫

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

মুহাম্মদ ইবনু বাককার ইবনু আর-রাইয়ান ও আওন ইবনু সাল্লাম এবং মুহাম্মাদ ইবনু মূসান্না (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমকে গালি দেওয়া গোনাহের কাজ এবং তার সাথে মারামারিতে প্রবৃত্ত হওয়া কুফুরি। রাবী যুবায়দ বলেন, আমি (আমার উস্তাদ) আবূ ওয়ায়েলকে জিজ্ঞেস করলাম, আপনি আবদুল্লাহ ইবনু মাসঊদকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ রেওয়ায়েত করতে শুনেছেন? তিনি (আবূ ওয়াহোল) বললেন, হ্যাঁ। তবে রাবী শু’বার হাদীসে আবূ ওয়ায়েলের সঙ্গে যুবায়েরের উক্ত কথার উল্লেখ নেই।

ছবি বানান