Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,২৫৬

প্রায় ২ মিনিট · ১৫৩ শব্দ

তিনি বলেন, উমার ইবনু আবদুল আযিয (রহঃ) একদিন আসরের সালাতে কিছুটা দেরী করলেন। তখন উরওয়া (রহঃ) তাঁকে বললেন, এতে কোন সন্দেহ নাই যে, জিবরীল (আলাইহিস সালাম) অবতরণ করেন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইমাম হয়ে সালাত আদায় করেন। উমার ইবনু আবদুল আযীঁয (রহঃ) বললেন, হে উরওয়া! তুমি যা বলবে, বুঝে বলবে। তিনি (উরওয়া) বললেন, আমি বাশীর ইবনু আবূ মাসঊদকে বলতে শুনেছিঃ তিনি বলেন, আমি আবূ মাসঊদ (রাঃ) থেকে শুনেছি, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, জিবরীল (আলাইহিস সালাম) নাযিল হয়ে আমার ইমামতি করেন। আমি তাঁর সঙ্গে সালাত আদায় করি। তারপর তাঁর সঙ্গে আবার সালাত আদায় করি। তারপর তার সঙ্গে সালাত আদায় করি। তারপর তার সঙ্গে আবার সালাত আদায় করি। তারপর তার সঙ্গে আবার সালাত আদায় করি। তারপর তাঁর সঙ্গে আবার সালাত আদায় করি। তিনি তাঁর অঙ্গুলি দ্বারা (এরুপ) পাঁচ ওয়াক্ত সালাত গণনা করেন।

ছবি বানান