মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,২৮৯
মানসুর ইবনু আবূ মূযাহিম (রহঃ) ... আবূ উমামা ইবনু সাহল (রহঃ) বলেন, আমরা উমর ইবনু আবদুল আযীয (রহঃ) এর সাথে যুহরের সালাত আদায় করলাম। এরপর বের হয়ে আনাস ইবনু মালিক (রাঃ) এর নিকট গেলাম। আমরা যেয়ে দেখি তিনি আসরের সালাত আদায় করছেন। আমি বললাম, চাচাজান এটি কোন সালাত যা আপনি আদায় করলেন? তিনি বললেন, আসর, আর এটই হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত যা আমরা তাঁর সঙ্গে আদায় করতাম।