Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,২৯০

প্রায় ১ মিনিট · ১২৩ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে আসরের সালাত আদায় করলেন। সালাত শেষে বনী সালামার এক ব্যাক্তি তাঁর কাছে এল এবং বলল, ইয়া রাসূলাল্লাহ! আমরা আপনার জন্য একটি উট যবেহ করার ইচ্ছা করেছি, আমরা চাই যে, আপনি সেখানে তাশরীফ নিবেন। তিনি বললেন আচ্ছা। এরপর তিনি রওনা হলেন, আমরাও তাঁর সঙ্গে গেলাম, আমরা যেয়ে দেখলাম তখনও উটটি যবেহ করা হয়নি। এরপর আমরা যবেহ করলাম। তার গোশত টূকরো করা হলো, তারপর তা রান্না করা হলো, এরপর সূর্য ডুবে যাবার আগেই আমরা তা খেলাম। মুরাদী (রহঃ) বলেন, ইবনু ওয়াহাব (রহঃ) ইবনু লাহী’আ ও আমর ইবনুল হারিস (রহঃ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন।

ছবি বানান