মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৩০৪
তিনি বলেন, 'তোমরা সালাতের প্রতি যত্নবান হবে এবং আসরের সালাতের প্রতি' (বাকারাঃ ২৩৮) এ আয়াতটি অবতীর্ণ হয়েছে আর আমরা তা পড়েছি যত দিন আল্লাহর ইচ্ছা। এরপর আল্লাহ তা রহিত করে দিলেন। এরপর অবতীর্ণ হল, 'তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবতী সালাতের' (বাকারাঃ ২৩৮)। সে সময়ে এক ব্যাক্তি যিনি ’শাকীক’ এর কাছে বসা ছিলেন তিনি বললেন, তাহলে এ হচ্ছে আসরের সালাত। তখন বারা (রাঃ) বললেন, কিরূপে আয়াতটি অবতীর্ণ হয়েছে এবং কিভাবে আল্লাহ তা রহিত করে দিলেন আমি তা তোমাকে অবহিত করেছি। আল্লাহই অধিক জ্ঞাত। ইমাম মুসলিম বলেন, এ হাদীসটি রিওয়ায়াত করেছেন আশজাঈ (রহঃ) ... বারা ইবনু আযিব (রাঃ) থেকে। তিনি বলেন, আমরা এ আয়াতটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে কিছুকাল পর্যন্ত পাঠ করেছি। ফুযায়ল ইবনু মারযূক (রহঃ) এর হাদীসের অনুরূপ।