মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৩০৫
খন্দকের দিন উমার ইবনুল খাত্তাব (রাঃ) কুরাইশ কাফিরদেরকে ভৎসনা করতে লাগলেন এবং বললেন, ইয়া রাসুলাল্লাহ! আল্লাহর কসম! আমি আসরের সালাত আদায় করতে পারলাম না। অথচ-সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম! আমিও তো ঐ সালাত আদায় করতে পারি নি। এরপর আমরা এক কংকরময় স্থানের দিকে নেমে গেলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন, আমরাও উযু করলাম। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্তের পর আসরের সালাত আদায় করলেন এরপর মাগরিবের সালাত আদায় করলেন।