Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৩৭২

প্রায় ২ মিনিট · ১৫৭ শব্দ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে-উপস্থিত হলাম, তারপর তিনি ইউনূস এর উপরোক্ত হাদীসের অনুরুপ বর্ণনা করেন। তবে এই কথাগুলো বাড়িয়ে বলেন যে, একব্যাক্তি বলল, মালিক ইবনু দাখশান কোথায়? মাহমুদ ইবনুুর রাবী (রাঃ) বলেন, আমি এই হাদীসটি অনেকের কাছে বর্ণনা করেছি। তাদের মধ্যে আবূ আইউব আনসারী (রাঃ)ও শামিল। তিনি বললেন, আমার ধারণা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ বলেননি। তখন আমি কসম করে বললাম আমি ইতিবানের কাছে যাব এবং তাঁকে জিজ্ঞাসা করব। তারপর আমি তাঁর কাছে গেলাম এবং তাকে খুবই বৃদ্ধা দেখতে পেলাম। তাঁর দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। তিনি তাঁর গোত্রের ইমাম ছিলেন। আমি তাঁর পাশে বসলাম এবং হার্দীসটি সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি সেই রকমই বললেন, যে রকম আমি প্রথম বর্ণনা করেছি। যুহরি (রহঃ) বলেন, এরপর আল্লাহর বহু আদেশ নিষেধ অবতীর্ণ হয়েছে, যা আমার জানা আছে। অতএব যে ব্যাক্তি ধোঁকায় না পড়তে সক্ষম হয়, সে যেন ধোঁকায় না পড়ে।

ছবি বানান