Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৩৭৩

প্রায় ১ মিনিট · ১০৬ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সেই কুলির কথা এখনও আমার স্মরণ আছে, যেটি তিনি আমাদের ঘরে বালতির পানি থেকে আমার উপর ছুঁড়েছিলেন। মাহমুদ (রহঃ) বলেন, ইতবান ইবনু মালিক (রাঃ) আমার কাছে বর্ণনা করেন যে, তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার চোখ অন্ধ হয়ে গেছে তারপর তিনি সমুদয় হাদীসটি এই পর্যন্ত বর্ণনা করেন যে, এরপর আমাদের নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’রাক’আত সালাত আদায় করেন। আর আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য বিলম্ব করলাম ঐ জাশীশার জন্য যা আমরা তার জন্য তৈরী করেছিলাম। তিনি ইউনুস ও মা’মার (রহঃ) থেকে বর্ণিত পরবর্তী অংশ বর্ণনা করেন নি।

ছবি বানান