মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৩৮৭
তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঐ ব্যাক্তি সালাতের সব চাইতে বড় প্রতিদানের অধিকারী, যে অধিক দূর থেকে হেঁটে সালাতে আসে। তারপর ঐ ব্যাক্তি যে অপেক্ষাকৃত অল্প দূর থেকে আসে। আর যে ব্যাক্তি ইমামের সঙ্গে সালাত আদায় করার অপেক্ষায় থাকে, সে ব্যাক্তি ঐ ব্যাক্তি অপেক্ষা অধিক সাওয়াবের অধিকারী, যে (একাকী) সালাত আদায় করে নিদ্রা যায়। আবূ করায়বের অপর এক বর্ণনায় 'জামা’আতের সাথে ইমামের সঙ্গে সালাত আদায়ের অপেক্ষায় থাকে' উল্লেখ আছে।